চুরি করা স্কুটি ফেরত দিয়ে গেলো চোর - The News Lion

চুরি করা স্কুটি ফেরত দিয়ে গেলো চোর




দি নিউজ লায়ন ;   শনিবার চুরি হওয়া স্কুটি গাড়ি চোরে ফেরত দিয়ে গেল নিশব্দে।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাছ বাজার এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে নোনাঘেরী গ্রামের বাসিন্দা সত্য ঘোড়ুই স্কুটি চালিয়ে গত ১৮ সেপ্টেম্বর  সকালে ওষুধ কিনতে আসে ক্যানিং বাজারে। বাজারের একটি ওষুধের ফার্মেসীর দোকানের সামনে স্কুটি গাড়িটি রেখে ওষুধ কিনছিলেন।


সেখানে নির্দিষ্ট ওষুধ না পেয়ে ঢিল ছোড়া দুরত্বে অন্য আর একটি ফার্মেসীতে যায় ওষুধ কেনার জন্য।মিনিট খানেকের মধ্যে ওষুধ কিনে ফিরে এসে দেখেন স্কুটি নেই।সেই মুহূর্তে তিনি তন্নতন্ন করে ক্যানিং বাজারে গাড়িটি খোঁজ খবর শুরু করেন।খোঁজ না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে গিয়ে সোস্যাল মিডিয়ায় গাড়ি চুরির ঘটনাটি জানিয়ে একটি পোষ্টও করেন।


পাশাপাশি নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সহযোগিতায় চায় এবং ক্যানিং থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করে।এদিকে শনিবার সকালে সত্য ঘোড়ুইয়ের এক আত্মীয়ের ফোনে অপরিচিত নম্বর থেকে একটি ফোন আসে।ফোনে জানানো হয় ক্যানিং মাছ বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টী অফিসের সামনে রাস্তার উপর চুরি যাওয়া গাড়ি টি দাঁড় করানো রয়েছে।


আর এমন খবর পেয়েই সত্য ঘোড়ুই তড়িঘড়ি রওনা দেন ক্যানিং বাজারে তৃণমূল কংগ্রস পার্টী অফিসের কাছে।সেখানে গিয়ে দেখতে পায় তাঁর চুরি যাওয়া স্কুটি গাড়িটি রাস্তার উপর দাঁড় করানো রয়েছে। চুরি যাওয়া গাড়ি ফেরত পেয়ে হতবাক হয়ে যায় তিনি।এ বিষয়ে সত্য ঘোড়ুই বলেন করোনা আর লকডাউনে ক্যানিং শহরে চোরের উপদ্রব বেড়েছে চলেছে।প্রায় সময় বাইক,সাইকেল চুরি ঘটনা লেগেই আছে।


এমনকি গৃহস্থের বাড়িতেও সুযোগ বুঝে সমস্ত মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে চোরে।তবে আমার স্কুটি চুরি হয়ে আবার ফেরত পেয়ে আমি অবাক হয়ে যাচ্ছি।সম্ভবত চোরের বোধোদয় হওয়ায় চুরি করা গাড়ি ফেরত দিয়ে গেল।এদিকে এই ঘটনায় অনেকেই হতবাক হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.